নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুর থানা এলাকা থেকে প্রতারণা মামলার এজাহারভুক্ত আসামি মো. আল আমীন ইসলাম পলাশ (৪২)কে গ্রেফতার করেছে র্যাব-৫।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৭টায় মোহনপুর থানার কেশরহাট বাজার এলাকায় শাহিন মুদি স্টোরের সামনে অভিযান চালিয়ে আল আমীন ইসলাম পলাশকে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতারকৃত পলাশ বাগমারা উপজেলার বানাইল গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির কাছে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অর্থ আত্মসাতের বিষয়টি স্বীকার করেছেন। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।