আশুলিয়া মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম রাজু বলেন,”দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আত্মত্যাগকারী বীর শহীদদের অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদদের সেই রক্তক্ষয়ী চেতনাকে ধারণ করেই আমাদের এই নবগঠিত আশুলিয়া মডেল প্রেসক্লাব যাত্রা শুরু করেছে। আমরা আশুলিয়াবাসীকে একটি সুশৃঙ্খল ও জবাবদিহিতামূলক সাংবাদিকতা উপহার দিতে চাই। কোনো অপশক্তির কাছে মাথা নত না করে, সত্যের পক্ষে আমাদের কলম চলবে।”
সাধারণ সম্পাদক শম্ভু চন্দ্র সরকার বলেন,”সাংবাদিকতা সমাজের দর্পণ। নবগঠিত এই ক্লাবের মূল লক্ষ্যই হলো দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমুখী সাংবাদিকতা চর্চা করা। আমরা আশুলিয়ার সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা নীতিনির্ধারকদের কাছে তুলে ধরব। একই সাথে এই ক্লাব স্থানীয় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও সুরক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।”
অনুষ্ঠানে উপস্থিত যৌথ বিবৃতিতে বলেন,”আজকের এই শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আমরা শপথ নিলাম যে, আমরা সর্বদা দেশ ও জনগণের পক্ষে কথা বলব। সাংবাদিকতার নীতি ও আদর্শ বজায় রেখে আশুলিয়া মডেল প্রেসক্লাবকে আমরা এই অঞ্চলের একটি অন্যতম আদর্শ সংগঠন হিসেবে গড়ে তুলব।”এ সময় আশুলিয়া মডেল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যসহ সাধারণ সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।