আশুলিয়া মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম রাজু এবং সাধারণ সম্পাদক শম্ভু চন্দ্র সরকার-এর নেতৃত্বে ক্লাবের সকল সদস্যবৃন্দ এই শ্রদ্ধা নিবেদনে অংশ নেন। পুষ্পস্তবক অর্পণ শেষে নেতৃবৃন্দ ও সংবাদকর্মীরা মহান স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।
“দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আত্মত্যাগকারী বীর শহীদদের অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদদের সেই চেতনা ও আদর্শ ধারণ করেই নবগঠিত আশুলিয়া মডেল প্রেসক্লাব আগামীদিনে দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমুখী সাংবাদিকতা চর্চায় অঙ্গীকারবদ্ধ থাকবে।”
শ্রদ্ধা নিবেদনকালে আশুলিয়া মডেল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটিসহ সাধারণ সদস্য এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। নবগঠিত এই ক্লাবের সদস্যরা দেশের কল্যাণে এবং আশুলিয়া অঞ্চলের মানুষের অধিকার ও সমস্যা তুলে ধরতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।