গাজীপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ গ্যাসসংযোগ বিচ্ছিন্ন
- প্রকাশের সয়ম :
রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯
-
১২৪
বার দেখা হয়েছে

জিল্লুর রহমান সাগর।। গাজীপুরের শ্রীপুর আনসার রোড এলাকায় তিতাসগ্যাস কোম্পানীর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩শ বাড়ির ২৫শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে । এ সময় সাড়ে পাঁচশত মিটার পাইপ ও বিপুল পরিমান গ্রাস সংযোগ দেয়ার সরঞ্জাম জব্দ করা হয় আমাদের প্রতিনিধি এম এ আজিজ জানান।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী মেজিস্ট্রেট হারুন ওর রশিদের নেতৃত্বে আজ সকাল থেকে বিকাল পর্যন্ত জেলার আনসার রোড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় । এ সময় তারা এলাকার চারটি পয়েন্টে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ।
তিতাস গ্যাস গাজীপুর অঞ্চলের ব্যাস্থাপক অজিত কুমার দেব জানান, আমাদের এই অভিযান একটি চলমান প্রক্রিয়া , জেলায় একটিও অবৈধ গ্যাস সংযোগ থাকা পর্যন্ত এই অভিযান চলবে । ইতোমধ্যে অভিযান পরিচালনা করে জেল জরিমানা সহ অবৈধ গ্যাসলাইন বিচ্ছিন্ন করা হয়েছে। যারা এই অবৈধ গ্যাস সংযোগের সাথে জড়িত তাদের বিরেুদ্ধে নিয়মিত মামলা করা হচ্ছে । অজিত কুমার দেব, ব্যাস্থাপক তিতাস গ্যাস গাজীপুর।
Please Share This Post in Your Social Media