আমাদেরবাংলাদেশ ডেস্ক।। রাঙামাটির রাজস্থলীতে স্থানীয় মগ পার্টির সদস্যদের সাথে গোলাগুলিতে আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতি-জেএসএস’র এর তিন সদস্য নিহত হয়েছে।
বিকেলে উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের ৫ নম্বর রাবার বাগানের ভানুমুড়া মারমা পাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই গোলাগুলির ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষ প্রায় দেড় ঘন্টা ধরে চলে। এসময় গুলিবিদ্ধ হয়ে জেএসএস’র তিনজন মারা যান।