মেহেরপুর গোভীপুরে সাড়ে ৬ হাজার শলাকা বিড়ি উদ্ধার ও জরিমানা আদায়
- প্রকাশের সয়ম :
বুধবার, ২০ নভেম্বর, ২০১৯
-
১২০
বার দেখা হয়েছে

সিরাজুদ্দোজা পাভেল, মেহেরপু।। মেহেরপুর সদর উপজেলা গোভিপুর গ্রামে স্বাস্থ্য সতর্কতা বার্তা বিহীন বিড়ি উদ্ধার করার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) সকালের দিকে এ জরিমানা আদায় করা হয়। এর আগে সকালে সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলামের নেতৃত্বে গোভিপুর গ্রাম থেকে ৬ হাজার ৫শ শলাকা বিড়ি উদ্ধার করা হয়। একই সাথে বিড়ির মালিক বাসের মন্ডলের ছেলে সাজেদুল ইসলামকে আটক করা হয়। এসময় মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার ও নিয়ন্ত্রণ আইনে তার নিকট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
Please Share This Post in Your Social Media