আমাদেরবাংলাদেশ ডেস্ক: বাংলাদেশ ও ভারতের প্রথম দিবারাত্রির টেস্ট ম্যাচ ঘণ্টা বাজিয়ে উদ্বোধন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। গোলাপি বলে খেলা হওয়ার কারণে এই ম্যাচের নামই হয়ে গেছে গোলাপি টেস্ট।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, শেখ হাসিনার হাত ধরেই হয়েছে ইডেন গার্ডেনসের এই গোলাপি টেস্টের উদ্বোধন। এ সময় তাদের পাশেই ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি। এছাড়া কলকাতা ক্রিকেটে অ্যাসোসিয়েশনের কর্তারাও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, ইমরুল কায়েস, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, নাইম হাসান, আবু জায়েদ রাহী, আল আমিন হোসেন ও এবাদত হোসেন।
ভারত একাদশ: মায়াঙ্ক আগারওয়াল, রোহিত শর্মা, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ঋদ্ধিমান সাহা, ইশান্ত শর্মা, উমেশ যাদভ ও মোহাম্মদ শামি।