আমাদেরবাংলাদেশ ডেস্ক।।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করছে বিএনপি।
আজ (রোববার) দুপুর আড়াইটা থেকে এই সমাবেশ শুরু হলেও সকাল থেকেই রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হয়। খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে আসে তারা।
সমাবেশে বক্তারা আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পূর্ব ঘোষণা অনুযায়ী গত শনিবার এই সমাবেশ হওয়ার কথা থাকলেও যুবলীগের সমাবেশের কারণে ডিএমপি থেকে একদিন পরে রোববার বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয়া হয়।