চরফ্যাশনে ১ লাখ ২০ হাজার মিটার জাল আটক করেছে কোষ্টগার্ড
- প্রকাশের সয়ম :
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯
-
১৫২
বার দেখা হয়েছে

সোহেব চৌধুরী ।।
ভোলার চরফ্যাসন উপজেলার দক্ষিণ আইচা থানার বুড়াগৌরাঙ্গ নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ( ২৮ নভেম্বর) বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সকাল ১০ টা পর্যন্ত অভিযান পরিচালনা করে ১ লাখ মিটার চর ঘেরা ও ২০ হাজার মিটার কারেন্ট জাল আটক করেছে কোষ্টগার্ডের চরমানিকা ষ্টেশন আউটপোষ্ট কন্টিনজেন্ট।
এসময় জালে আটকে থাকা ১২০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাছগুলো উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনারের নির্দেশক্রমে চর কচ্ছপিয়ার ৫টি এতিমখানায় ও গরিব মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
কোষ্টগার্ডের চরমানিকা ষ্টেশন কন্টিনজেন্ট কমান্ডার আলমগীর হোসেন জানান বুড়া গৌরাঙ্গ নদীতে অভিযান পরিচালনাকালে নদী থেকে চর ঘেরা ১ লক্ষ মিটার ও ২০ হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয়।
সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশক্রমে চরকচ্ছপিয়া কোষ্টগার্ডের অফিসের সামনে জালগুলো আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে।
Please Share This Post in Your Social Media