আমাদেরবাংলাদেশ ডেস্ক।। চট্টগ্রামের পাথরঘাটায় গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনায় আরো একজনের মৃত্যু হয়েছে। আজ (শুক্রবার)সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিষা নামে ওই তরুনীর মৃত্যু হয়।
তিষা ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজের বিবিএ’র শিক্ষার্থী ছিলেন। গত ১৭ নভেম্বর ওই বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন। এনিয়ে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাড়ালো আট জনে।
পরে ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি চারটি আলাদা তদন্ত কমিটি গঠন করে।
পরে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন জানায় গ্যাস লাইনের ত্র্রুটির কারণে এ বিস্ফোরণ হয়নি। তবে, জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি বলছে, গ্যাস লাইনের ত্র্রুটিই বিস্ফোরণের জন্য দায়ি।