নিজস্ব প্রতিবেদক।।
মাদ্রিদে অনুষ্ঠেয় ‘রাষ্ট্র ও সরকার প্রধানদের ২৫তম বার্ষিক শীর্ষ সম্মেলনে(কপ-২৫)যোগ দিতে ৩ দিনের সরকারি সফরে স্পেনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
রোববার(১ ডিসেম্বর)সকালে সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে করে স্পেনের উদ্দেশ্যে রওনা দেন তিনি। বিমানটি স্পেনের স্থানীয় সময় বিকাল ৫টা ৪০ মিনিটে মাদ্রিদ টোরেজন বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন বিশ্ব পর্যটন সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হাসান মাহমুদ খন্দকার। স্পেন সফরকালে তিনি হোটেল ভিলা ম্যাগনায় অবস্থান করবেন।