আমাদেরবাংলাদেশ ডেস্ক।। হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা প্রার্থণা করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম। ভ্রাম্যমান আদালতে এক ব্যক্তিকে সাজা দেয়ার চার মাস পার হলেও আদেশের কপি না দেয়ার ঘটনায় আজ (রোববার) সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে হাজির হয়ে তিনি ক্ষমা প্রার্থনা করেন। ভবিষ্যতে এ বিষয়ে সতর্ক থাকার কথা জানান সরোয়ার আলম।
আজ (রোববার) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন।
পরে এ সংক্রান্ত জারি করা রুল নিষ্পত্তি করে র্যাবের ভ্রাম্যমান আদালত পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম দিতে স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দেন হাইকোর্ট।