নিজস্ব প্রতিবেদক।।
আজ রোববার বিশ্ব এইডস দিবস। এইডস এর বিরুদ্ধে প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৮৮ সাল থেকে ১ ডিসেম্বর ‘বিশ্ব এইডস দিবস’ পালিত হয়ে আসছে। প্রতিবারের মতো বাংলাদেশেও এবার দিবসটি যথাযথ মর্যাদায় পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় হলো- ‘এইডস নির্মূলে প্রয়োজন; জনগণের অংশগ্রহণ’।
গতকাল শনিবার (৩০ নভেম্বর) দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।