আমাদেরবাংলাদেশ ডেস্ক।।
রাজধানীর বায়ু দূষণ রোধের বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই তদারকি করছেন। এ বিষয়ে শিগগিরই ইতিবাচক ফলাফল পাওয়া যাবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ (রোববার)দুপুরে রাজধানীর নগর ভবনে ডিটিসির সভায় একথা বলেন তিনি।
এ সময় কাদের জানান, ঢাকার দুই সিটি করপোরেশনে গাড়ি পার্কিং এর জন্য ৬৪টি স্পট অনুমোদন দেয়া হয়েছে। একই সাথে রাজধানীর যানজট নিরসনে শহরের মধ্যে থেকে আন্তঃজেলা বাস টার্মিনাল বাইরে সরানো হবে বলেও জানান ওবায়দুল কাদের।