ইবি টিএসসিসি’র পরিচালকের দায়িত্বগ্রহণ
- প্রকাশের সয়ম :
সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯
-
১৫৫
বার দেখা হয়েছে

ইবি সংবাদদাতা।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার (২ ডিসেম্বর) তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্বগ্রহণকালে কলা অনুষদের ডীন অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কামাল উদ্দিন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, প্রক্টর (ভারপ্রাপ্ত) ও ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন প্রমুখ উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media