
ইবি সংবাদদা।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশ্ববিদ্যালয় থিয়টারের (বিথি) প্রযোজনায় মুক্তিযুদ্ধ ভিত্তিক পথনাটক ‘শেফালীর মা’ পথস্থ হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্ত্বরে নাটকটি পথস্থ হয়।
শাহরিয়ার সোহাগের রচনায় নাটকটিতে কুশীলব ছিলেন- শেফালীর মা চরিত্রে শারমিন সুমি, শেফালী চরিত্রে কুলছুম, শেফালীর বাবা চরিত্রে অনি আতিকুর রহমান।
এছাড়াও রাজাকারের চরিত্রে পিয়াস, অবনী কাকা চরিত্রে মুঈদ, কাকী চরিত্রে লাবণ্য, চামচা চরিত্রে জয়, নিখিল চরিত্রে মোসাদ্দক, সুশীল চরিত্রে সুজন, শ্যামা চরিত্রে বিদু ও বিঞ্চু চরিত্রে রিফাত। নাটকটির সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন বিশ্ববিদ্যালয় থিয়েটারের অর্থ-সম্পাদক অনি আতিকুর রহমান।
নাটকটিতে মুক্তিযুদ্ধর সময় রাজাকার, আল-বদরদের বর্বরতা এবং মুক্তিযুদ্ধ পরবর্তী স্বাধীন বাংলাদেশে অশুভ শক্তির দৌরাত্ম্য তুলে ধরা হয়েছে।
এছাড়াও বাঙালী নারীদের উপর অত্যাচার ও নির্যাতনের বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলা হয়েছে নাটকটিতে।
এসময় বিথি’র উপদেষ্টা ও আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, নাট্যকার গাউসুল আজম রিটু এবং থিয়েটারর সাধারণ সম্পাদক আশিক বনিসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আবা/রিফাত/আজহারুল