কলাপাড়া সংবাদদাতা।। কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের সাপুরিয়া নদীর উপর আয়রন ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় প্রতিদিন শত শত মানুষ পারাপারে চরম ব্যাঘাত সৃষ্টি হয়েছে। এছাড়া স্কুল পড়–য়া কমল মতি শিশুদের পারাপারে ও লেখাপড়ায় ক্ষতিহচ্ছে। ১৩ নভেম্বর সকালে মানুদের চোখের সামনে আয়রন ব্রিজটি দুমড়েমুছড়ে ভেঙ্গে পরে যায়।এখন সাপুড়িয়া নদিটি পাড় হতে হয় একমাত্র খেঁয়া নৌকায়। এবং সাপুড়িয়া নদিটি পার হলেই জয় বাংলা বাজার আর এই জয় বাংলা বাজারের শতাধিক ব্যাবসায়ীসহ ছয় গ্রামের মানুষ আছেন পারাপারে চরম বিপাকে।
স্থানীয় সূত্রে জানা যায় ১৯৮৭-৮৮সালের দিকে সাপুরিয়া খালের উপর আয়রন ব্রিজটি নির্মিত হয়। এ ব্রিজ দিয়ে প্রতিদিন আরামগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়,তেগাছিয়া আশ্রাফুল উলুম কেরাতুল কোর আন কওমিও মাদ্রাসা,আরামগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়,আরামগঞ্জ মহিলা হাফেজিয়া মাদ্রাসা ও মোজাহার উদ্দিন বিশ^াস কলেজ,কলাপাড়া মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ উপজেলা সদরের নানা প্রয়জনে প্রতিদিন শত শত মানুষ এই ব্রিজটি পার হয়েই যোগাযোগ রক্ষা করে।
এব্যাপারে মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী হেমায়েত উদ্দিন হিরণ জনান, লোক জন পারাপারের জন্য বাাঁশের সাঁকোর ব্যাবস্থা করবো। কলাপাড়া উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ আব্দুল মন্নান জানান,সাপুরিয়া খালের উপর আয়রণ ব্রিজটি ভেঙ্গে একটি বেইলি ব্রিজ নির্মানের প্রস্তাবনা মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে।৪১ মিটার দীর্ঘ এ সেতুটি নির্মানে ব্যায় ধরা হয়েছে প্রায় সাড়ে তিন কোটি টাকা। জাইকা এ সেতু নির্মানে অর্থায়ন করবে।
আবা/রিফাত/ইমন