ঝালকাঠি সংবাদদাতা।।
ঝালকাঠির নলছিটি উপজলার মালিপুরে সজল দেওয়ান (৩০) নামর এক যুবককে জবাই করে হত্যা করা হয়েছে। বুধবার (৫ ডিসম্বর) দীবাগত গভীর রাতে মালিপুর দরবার শরীফর পার্শ্ব নিজ কক্ষে তাকে জবাই করে রেখে যান দুর্বত্তরা।
সে মালিপুর দরবার শরীফের সাবেক উপদেষ্টা মরহুম আমির দেওয়ানের পুত্র ও নলছিটি উপজেলা স্বেছাসেবক দলের নেতা মাহফুজ দেওয়ানের ছোট ভাই।
বুধবার প্রতিদিনর ন্যায় কাজ থেকে এসে নিজ বাড়িতে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরে সকালবেলা তাকে কাজের জন্য বাসার লোকজন ডাকলে স্বারা না পাওয়ায় ঘরের দরজা খোলা দেখে একটু চমক উঠে ঘরের বিতরে প্রবেশ করতে দেখা যায় রক্ত মাখা সজলের লাশ।
পরে বহস্পতিবার সকালে ঘটনা জানাজানি হওয়ার পর নলছিটি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং লাশ উদ্বার করে ঝালকাঠি মর্গে পাঠান।
আবা/রিফাত/আলামিন