কাউখালীতে ব্রীজের দাবিতে অবস্থান কর্মসূচি
- প্রকাশের সয়ম :
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯
-
১৫৬
বার দেখা হয়েছে

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা।। পিরোজপুরের কাউখালীতে উপজেলার এস বি সরকারি বালিকা বিদ্যালয় সংলগ্ন এল জি ডি র একটি ব্রীজ গত ২১/০৯/২০১৮ইং তারিখ ব্রীজটি বালু বোঝাই একটি কার্গোর ধাক্কায় ভেঙ্গে যায়। উক্ত ব্রীজটি নির্মানের দাবীতে কাউখালী উন্নয়ন পরিষদের উদ্দ্যোগে বৃহস্পতিবার ভাঙ্গা ব্রীজটির উপর এলাকার সর্বস্তরের মানুষ অবস্থান কর্মসূচিতে অংশ নেয়।
কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুল লতিফ খসরুর সভাপতিত্বে জন গুরুত্বপূর্ন এই ব্রীজটি নির্মানের দাবীতে বক্তব্য রাখেন ইউপি সদস্য নেপাল চন্দ্র দে, ব্যবসায়ী সুজন আইচ, ব্যবসায়ী অরবিন্দ সিকদার, কমল বসু,দেবনাথ মালো, নয়ন সিকদার, শিক্ষার্থী অর্কগো সিকদার। এই অবস্থান কর্মসূচির সংবাদ পেয়ে অবস্থান কর্মসূচির স্থানে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন কাউখালী উপজেলার নির্বাহী অফিসার মোছা খালেদা খাতুন রেখা, উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা , উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন ও কাউখালী ০৩নং সদর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন।
অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া উপস্থিত সকলকে বক্তারা এই বলে আশ্বস্ত করেন ব্রীজটি জরুরী ভিত্তিতে নির্মান করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। তাদের এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়।এ ব্যাপারে কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুল লতিফ খসরু বলেন এই ব্রীজটি উপজেলার স্কুল কলেজের ছাত্র-ছাত্রী সহ হাজার হাজার মানুয় চলাচলা করে। ব্রীজটি নির্মান না করার ফলে জন দূর্ভোগের সৃষ্টি হয়েছে। ব্রীজ হলো উপজেলা সদরে যাওয়ার একমাত্র মাধ্যম। তিনি আরও বলেন ব্রীজটি জরুরী ভিত্তিতে নির্মান করা না হলে আগামীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
আবা/রিফাত/বশির
Please Share This Post in Your Social Media