আমাদেরবাংলাদেশ ডেস্ক।। চালের বাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে, দাম কমানোর প্রয়োজনই নেই বলে জানালেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। শীতকালীন সবজির দাম মানুষের ক্রয় সীমার মধ্যে থাকবে বলেও জানান তিনি।
আজ (শুক্রবার) সকালে মন্ত্রী এসব কথা বলেন। কৃষিমন্ত্রী আরো বলেন, কৃষকের উৎপাদন খরচ বেড়েছে, তাই খাদ্যপণ্যের দাম বাড়ছে। কৃষককে ন্যায্য মূল্য দিতে হবে।
আগাম বৃষ্টি হওয়াতে গত বছর ৩০-৪০ ভাগ পেঁয়াজ নষ্ট হয়। এ কারণে ও ভারতের পেয়াজ না আসায় এই ঘাটতি দেখা দিয়েছে। চাষীদের প্রনোদনা দেয়া হচ্ছে। সামনের বছর এ সমস্যা থাকবে না।
এর আগে সকালে রাজধানীতে প্রথমবারের মতো পাইলট প্রজেক্ট হিসেবে চালু হলো কৃষকের বাজার এর উদ্বোধন করেন মন্ত্রী। এই বাজার সপ্তাহে শুক্র ও শনিবার সকাল ৭টা থেকে বসবে। এখান থেকে সুলভ মূল্যে বিষমুক্ত কৃষিপণ্য কিনতে পারবেন ক্রেতারা। ভবিষ্যতে ঢাকাসহ অন্যান্য জেলা ও উপজেলা পর্যায়ে এই প্রজেক্ট চালু করা হবে।
আবা/সুলতান