স্টাফ রিপোর্টার।। স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের (স্নাতক) ছাত্রী রুবাইয়াত শারমিন রুম্পা হত্যার ঘটনায় প্রাথমিকভাবে ধর্ষনের আলামত পাওয়া যায়নি। তার দেহ থেকে তিন ধরনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাতে উচু ভবন থেকে পড়ে মারা যাওয়ার নমুনা পাওয়া গেছে। এ ছাড়া তার শরীরে অন্য কোন আঘাত পাওয়া যায়নি।
আজ (রোববার) রুম্পার মরদেহের ময়নাতদন্তের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডক্টর সোহেল মাহামুদ এসব তথ্য জানান।
এ সময় তিনি জানান, এক মাসের মধ্যে রুম্পা হত্যার পূর্নাঙ্গ তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে।
গত বুধবার (০৪ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে সিদ্ধেশ্বরী সার্কুলার রোডের আয়েশা শপিং কমপ্লেক্সের পেছনের দুই ভবনের মধ্য থেকে রুম্পার মরদেহ উদ্ধার করে পুলিশ।
আবা/সুজন