আমাদেরবাংলাদেশ ডেস্ক।। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরের জমকালো অনুষ্ঠানের শুভ উদ্বোধনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা সাতটার দিকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষীকি উপলক্ষে আয়োজিত বিপিএলের উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রী উদ্বোধন করার পর কিছুক্ষণ চলে আতশবাজি।
এরপর শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে দেশি-বিদেশি তারকাদের মেলা বসছে। দুই পর্বে মঞ্চ মাতাচ্ছেন দেশি ও বিদেশি তারকারা। বিপিএল উদ্বোধনী অনুষ্ঠানটি বিকেল সাড়ে ৫টায় শুরু হয়। অনুষ্ঠানের ব্যপ্তিকাল সাড়ে ৫ ঘণ্টা। শেষ হবে রাত ১০টায়।
এবারের আসরকে স্মরণীয় করে রাখতে বর্ণিল উৎসবের মধ্য দিয়ে উদ্বোধন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর সেই উৎসবের জন্য পুরোপুরি বর্ণিল সাজে সেজেছে ‘হোম অব ক্রিকেট’ তথা শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ এই বিপিএলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধু বিপিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাতে ঢাকায় পা রেখেছেন জনপ্রিয় বলিউড সুপারস্টার সালমান খান, ক্যাটরিনা কাইফ, সনু নিগম ও কৈলাশ খের। এছাড়া দেশি তারকাদের মধ্যে মমতাজ ও জেমসও রয়েছেন।
আবা/রিফাত