আমাদেরবাংলাদেশ ডেস্ক: বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল, ফেসবুক ও ইন্টারনেট থেকে অভিনেত্রী মিথিলা ও ফাহমির অন্তরঙ্গ এবং ব্যক্তিগত ছবিগুলো দ্রুত সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি স্টাম্পফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুম্পার ব্যক্তিগত ছবিও সরাতে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
আজ (রোববার) বিটিআরসিকে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এই নির্দেশ দেয়া হয়।
গত বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) ফেসবুক, ইন্টারনেট ও অনলাইন নিউজ পোর্টাল থেকে অভিনেত্রী মিথিলা ও ফাহমির সব অন্তরঙ্গ ছবি না সরানোর বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন ব্যারিস্টার তাহসিনা তাসনিম মৃদু।
এর আগে সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যা থেকেই ফাহমির সঙ্গে মিথিলার দুটি ছবি ভাইরাল হয়। যেখানে এক বিছানায় ফাহমির সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাচ্ছে মিথিলাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ সেখানে একের পর এক সম্পর্কে জড়ানোর জন্য মিথিলার কঠোর সমালোচনা করছেন নেটিজেনরা। এ নিয়ে বিভিন্ন অনলাইন পোর্টালে ফাহমি-মিথিলার সেসব অন্তরঙ্গ ছবি একের পর এক পোস্ট করে খবর প্রকাশিত হয়।
আবা/রিফাত