ইবির ভর্তিযুদ্ধ: ‘বি’ ইউনিটে শূন্যআসন ৪৩১টি
- প্রকাশের সয়ম :
সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯
-
১৯৫
বার দেখা হয়েছে

ইবি সংবাদদাতা।। ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণীতে কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভূক্ত ‘বি’ ইউনিটের মেধাতালিকায় ভর্তি সম্পন্ন হওয়ার পরেও আসন শূন্য রয়েছে ৪৩১ টি।
সোমবার (৯ ডিসেম্বর) ‘বি’ ইউনিট সমন্ময়কারী অধ্যাপক ড. আনোয়ার হোসেন তথ্যটি নিশ্চিত করেন।
ইউনিট সমন্বয়কারী সূত্রে, গত ৭ নভেম্বর চারটি শিফটে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। এবছর এই ইউনিটের ভর্তি পরীক্ষায় ১ হাজার ৬৫ আসনের বিপরীতে আবেদন করেন ২৭ হাজার ৬৩৭ জন। যার মধ্যে ২৪ হাজার ৯৫৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এতে পাশ করেছে ২ হাজার ৮১৫ জন। যা ছিল ১১ শতাংশ।
প্রসঙ্গত, মেধা তালিকা হতে ১৪ টি বিভাগে ১ হাজার ৬৫ টি আসনের বিপরীতে ভর্তি হয়েছে মোট ৬৩৪ জন শিক্ষার্থী। এর মধ্যে প্রথম শিফটে ১৬৪ জন, দ্বিতীয় শিফটে ১৬২ জন, তৃতীয় শিফটে ১৬৩ জন এবং চতুর্থ শিফটে ১৪৫ জন। শূন্য আসন রয়েছে মোট ৪৩১ টি। এই আসনে অপেক্ষমান তালিকায় থাকা ভর্তিচ্ছুরা ভর্তির সুযোগ পাবেন।
উল্লেখ্য, ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (
www.iu.ac.bd)-তে পাওয়া যাবে।
ইবি/রিফাত/আজহারুল
Please Share This Post in Your Social Media