সিরাজগঞ্জ থেকে উদ্ধার গাজীপুরের অপহুত মিলি, আটক-১
- প্রকাশের সয়ম :
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯
-
১৪৩
বার দেখা হয়েছে

গাজীপুর প্রতিবেদক।। গাজীপুরের কাশিমপুর থানা থেকে অপহুত মোসা. মিলি আক্তারকে সিরাজগঞ্জের একটি পূর্নবাসন কেন্দ্র থেকে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে। এবং আটক করা হয়েছে অপহরনকারী মো. রহিম বাদশকে। গত রবিবার রাত তিনটার দিকে অভিযান চালিয়ে বাদশাকে আটক করা হয়।
আটককৃত অপহরণকারী মোঃ রহিম বাদশা (২০) সিরাজগঞ্জ জেলার সদর থানার ডিগ্রীপাড়া গ্রামের মোঃ আবুল কালাম এর ছেলে।
পুলিশ জানায়, গত ২৫-এ নভেম্বর সকালে গাজীপুর মহানগর কাশিমপুর থানাধীন মোজারমিল হাজী দুদু দেওয়ান মডেল স্কুল এন্ড কলেজের সামনে থেকে মোসাঃ মিলি খাতুন (১৬) অপহরণ হয়। গত ২রা ডিসেম্বর ২০১৯ তারিখ মিলির বাবা নুরুল ইসলাম বাদী হয়ে কাশিমপুর থানায় অপহরন মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে সিরাজগঞ্জ-এ অভিযান চালিয়ে মিলিকে উদ্ধার ও অপহরণকারী বাদশাকে আটক করা হয়।
আটককৃত বাদশাকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলেও জানায় কাশিমপুর থানা পুলিশ।
Please Share This Post in Your Social Media