আমাদেরবাংলাদেশ ডেস্ক।। কেরানীগঞ্জের চুনকুটিয়ার হিজল তলায় প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লি. কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডে মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১৩ জনে।
বুধবার বিকেলে এ অগ্নিকাণ্ডে ঘটনাস্থলে একজনের মৃতদেহ পাওয়া যায়।
অগ্নিদগ্ধ ৩৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। দুপুর পর্যন্ত আরও পাঁচ জন মারা যায়।
ঢামেকে মারা যাওয়া ব্যক্তিরা হলেন- বাবলু (২৫), রায়হান (১৬), ইমরান (১৮), সালাউদ্দিন (৩২), আ. খালেদ (৩৫), সুজন (১৯), জিনারুল (৩২) ও আলম (৩৫), মেহেদী হাসান শান্ত (২০), ফয়সাল আহমেদ (২৯), জাহাঙ্গীর (৫৫) ্ও আ. রাজ্জাক (৪৫)। তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।
ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন (আরএস) ডা. আরিফুল ইসলাম নবীন জানান, এদের সবারই শরীরে ৯০ ভাগেরও উপরে দগ্ধ হয়েছিল। প্রথম থেকেই এদের অবস্থা আশঙ্কাজনক ছিলো।
তিনি আরও জানান, বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। তাদেরকে সুস্থ করে তোলার জন্য সর্বাত্মক চিকিৎসা দেওয়া হচ্ছে।
আবা/রিফাত