আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ‘সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে পালিত হচ্ছে ডিজিটাল বাংলাদেশ দিবস।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের সহযোগিতায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সারাদেশে আজ দিবসটি উদযাপিত হচ্ছে।
উদযাপনের মধ্যে রয়েছে একযোগে ৬৪ জেলায় ও ৪৯২টি উপজেলায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা ও সেমিনার, বিকেলে দেশের ৮টি বিভাগীয় শহরে ‘কনসার্ট ফর ডিজিটাল বাংলাদেশ’ ইত্যাদি।