জবি সংবাদদাতা।। সান্ধ্যকালীন প্রোগ্রামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নতুনভাবে শিক্ষার্থী ভর্তি না করার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয়ে প্রশাসন।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো রেজিস্টার প্রকৌশলী ওহিদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। তবে বর্তমান শিক্ষার্থীদের কোর্স সম্পন্ন করতে কোনো বিধি-নিষেধ থাকছে না বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল সান্ধ্যকালীন প্রোগ্রামে (evening programme) নতুনভাবে শিক্ষার্থী ভর্তি না করার অনুরোধ করা হলো।
বর্তমান শিক্ষার্থীদের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সান্ধ্যকালীন প্রোগ্রামে যে সকল শিক্ষার্থী ইতোমধ্যেই ভর্তি করা হয়েছে তাদের কোর্স সম্পন্ন করার ক্ষেত্রে কোন বিধি নিষেধ থাকবে না।