আমাদেরবাংলাদেশ ডেস্ক।। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, দৈনিক সংগ্রাম যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি কাদের মোল্লাকে ‘শহীদ’ লেখায় ঘৃণ্য কাজ করেছে। একাত্তরে তারা যে ধৃষ্টতা দেখিয়েছিল তা অব্যাহত রেখেছে। রাষ্ট্রীয়ভাবে এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসঙ্গে দৈনিক সংগ্রামে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
শনিবার রায়েরবাজায় বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলির পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।