সোমবার (১৬ ডিসেম্বর) বিকাল ৪ টায় মহান বিজয় দিবস উপলক্ষে খালেদা জিয়া হলে আলাচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, মহান মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় প্রেরণা ছিল অসাম্প্রদায়িক চেতনা। একুশ শতকের পৃথিবীতে সবচেয়ে জরুরী অসাম্প্রদায়িক চেতনা। ইসলাম ধর্ম, শান্তির ধর্ম। ইসলাম ধর্ম কোনা ধর্মকে হীনমন্যভাবে দেখবার কোন সুযোগ নেই।
হলের প্রভোস্ট অধ্যাপক ড. রেবা মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।
আরো উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মামুন, হলের আবাসিক শিক্ষক নাজমুল হুদা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হলের আবাসিক শিক্ষক মাহবুবা সিদ্দিকা। অনুষ্ঠানে নবীনদের বরণ এবং বিদায়ীদের সংবর্ধনা দেয়া হয়।