মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটির আয়োজনে হলের টিভি রুমে এটি অনুষ্ঠিত হয়।
এসময় শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটির সভাপতি রায়হান বাদশা রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আকরাম হোসেন মজুমদার।
প্রধান বিচারক হিসেবে ইবি ডিবেটিং সোসাইটির মডারেটর শরিফুল ইসলাম জুয়েল, অন্যান্য বিচারক হিসেবে জিয়া হলের আবাসিক শিক্ষক বিপুল রায়, লালন শাহ হলের আবাসিক শিক্ষক এ এইচ এম নাহিদ উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন লালন শাহ হলের আবাসিক শিক্ষক ইনজামুল হক।
স্পিকার হিসেবে ছিলেন ইবি ডিবেটিং সোসাইটির আহ্বায়ক শাহাদাত হোসেন নিশান। অনুষ্ঠানে সময় নিয়ন্ত্রক ছিলেন আবু হোরায়রা। এছাড়া বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
‘তরুন প্রজন্ম বিজয় নিশান বহন করতে প্রস্তুত’ এই বিষয়ে সরকারী দল হিসেবে লড়েছেন শহীদ জিয়াউর রহমান হল। এতে প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন সোহান সাদিক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হিসেবে আবু বকর, সাংসদ হিসেবে লড়েছেন শাহাব উদ্দীন ওয়াশিম।
অন্যদিকে বিরোধী দল হিসেবে লড়েছেন লালন শাহ হল। এতে নেতা হিসেবে লড়েছেন আশিকুর রহমান, উপনেতা আবু যায়েদ রায়হান, সাংসদ রাসেল মাহমুদ। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন আশিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আকরাম বলেন, ‘এরকম সময় উপযোগী বিতর্কের আয়োজন সত্যিই অনেক প্রশংসাজনক। এক আবরার মরেছে হাজার আবরার সৃষ্টি হয়েছে আমাদের দেশে। তরুণরা এগিয়ে যাচ্ছে নতুন উদ্যমে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তরুণদের ভূমিকা ছিল অপরিসীম। অস্ত্র হাতে ঝাপিয়ে পড়েছিল এই তরুণেরাই।’