ইবির পুনরায় পরিবহণ প্রশাসক ড. রেজওয়ান
- প্রকাশের সয়ম :
বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯
-
১৪৯
বার দেখা হয়েছে

ইবি সংবাদদাতা।। ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন প্রশাসক হিসেবে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম পুনরায় দায়িত্ব পেয়েছেন। বুধবার (১৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
রেজিস্ট্রার অফিস সূত্রে, পরিবহণ প্রশাসকের মেয়াদ শেষ হওয়ায় অধ্যাপক ড. রেজোয়ানুল ইসলামকে আগামী ১৯ ডিসেম্বর পুনরায় নিয়োগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। আগামী এক বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।
এ বিষয়ে অধ্যাপক ড. রেজওয়ান জানান, ‘আমি বিগত এক বছর ধরে দায়িত্ব পালন করে আসছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন আবার আমাকে এ দায়িত্ব দিয়েছেন। আমি আমার দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করবো।’
Please Share This Post in Your Social Media