নোবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন
- প্রকাশের সয়ম :
বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯
-
১৪১
বার দেখা হয়েছে

নোয়াখালী সংবাদদাতা।। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অফিসার্স এসোসিয়েশন ২০২০ সালের কার্যকরী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে।১৮ ডিসেম্বর (বুধবার) বিশ্ববিদ্যালয়ের হাজ্বী ইদ্রীস অডিটোরিয়ামে সকাল ৯ টায় ভোট গ্রহণ শুরু হয় এবং দুপুর ১ টায় ভোটগ্রহণ সম্পন্ন হয়।ভোট গননা শেষে বিকাল ৩ টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সহকারী পরিচালক (হিসাব) সাখাওয়াত হোসেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মেজবাহ উদ্দিন।
কমিটির নির্বাচিত অন্যান্যরা হলেন- সহসভাপতি নার্গিস আক্তার হেলালী (সহকারী রেজিস্ট্রার শিক্ষা শাখা) , যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহরাব ইকবাল (সেকশন অফিসার, শিক্ষা শাখা), কোষাধ্যক্ষ মোঃ কামরুল হাসান (সেকশন অফিসার প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ) দপ্তর ও প্রচার সম্পাদক কাজী জিয়াউল হক ( সহকারী প্রোগ্রামার, আইসিটি সেল), মহিলা সম্পাদিকা রাজিয়া সুলতানা (সেকশন অফিসার, এস্টেট শাখা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহমুদুর রহমান (সহকারী পরিচালক, শরীরচর্চা)।এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হন ১. ইসতিয়াক মোহাম্মাদ ফয়সল (সেকশন অফিসার, প্রশাসন শাখা),আবু নাসের (উপসহকারী প্রকৌশলী, বিদ্যুৎ),মোহাম্মদ মহিউদ্দিন (ক্যাটালগার, কেন্দ্রীয় লাইব্রেরি)।
Please Share This Post in Your Social Media