আমাদেরবাংলাদেশ ডেস্ক।। দেশে এখন বইছে মৃদু শৈত্য প্রবাহ। গতকাল থেকেই এ অবস্থা শুরু হয়েছে। আগামী শনিবার পর্যন্ত তাপমাত্রা কমবে। এরপরই অবস্থার উন্নতি হবে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে এ সব তথ্য জানায় আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস জানায়, ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
কুয়াশার চাদরে জবুথবু অবস্থা উত্তরাঞ্চলে। কিছু জেলায় সুর্যের আলো দেখা গেলেও তেজ না থাকায় বিপাকে ছিন্নমূল মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে।
মাসের শেষের দিকেও সৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলেও আবহাওয়া অফিস জানায়।