কলাপাড়া(পটুয়াখালী)সংবাদদাতা।। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ- বালিয়াতলী ইউপি সংযোগ সড়কটির তেগাছিয়া খেয়াঘাট সংলগ্ন প্রায় দুই হাজার ফুট পাকা রাস্তা নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ায় যান বাহন সহ সকল যোগাযোগ বন্ধরয়েছে। মিঠাগঞ্জ বালিয়াতলী ইউপি সংযোগ সড়কটি স্থানীয় সরকার ইতি পূর্বে ০৬ কিলোমিটার রাস্তা পাকা করা হয়েছে। এবং মধুখালীর নদীতে একটি গার্ডার ব্রিজ নির্মান কাজ চলছে।তেগাছিয়া খেয়াঘাট –Ñ বাজার পর্যন্ত রাস্তাটি বারবার চেষ্টাকরেও নদীর স্রোতের সাথে পেরে উঠতে পারছেনা কর্তৃপক্ষ।
তার পরেও উর্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রক্ষাকরে আসছেন বলে জানান, ইউপি চেয়ারম্যান ও উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অফিস। মিঠাঞ্জ ইউপি চেয়ারম্যান কাজী হেমায়েত উদ্দিন হিরণ জানান,অনেক বার চেষ্টাকরেও নদীতে বয়ে যাওয়া প্রবল ¯্রােতে সড়কটি রক্ষাকরতে পারছেনা কর্তৃপক্ষ। অন্যকোন প্রজেক্টের সাহায্যনিয়ে কাজকরার চেষ্টাকরছি।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলি আঃ মান্নান জানান, ভেঙ্গেযাওয়া সড়টি রক্ষায় অনেক চেষ্টা করা হয়েছে প্রবল স্রোতে ক্ষতিগ্রস্থ সড়টি রক্ষাকরা কঠিন হয়ে পরেছে তবে পাশাপাশি বিকল্প সড়ক রয়েছে ঐ পথে যোগাযোগ রক্ষাকরা সম্ভব। এবং ক্ষতিগ্রস্থ সড়টি সংস্কারে উর্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রক্ষাকরে আসছি।