আমাদেরবাংলাদেশ ডেস্ক।। নৌবাহিনীকে আধুনিক ও যুগোপযোগী ত্রিমাতৃক বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন, যুদ্ধজাহাজ সংগ্রহ এবং বিদ্যমান জাহাজসমূহের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির জন্য বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
সকালে চট্টগ্রামের পতেঙ্গাস্থ বাংলাদেশ নেভাল একাডেমীতে শীতকালীন রাষ্টপতি কুচকাওয়াজ পরিদর্শনকালে এ কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি আরো বলেন, ইতিমধ্যই নৌবহরে দুটি সাবমেরিন সংযোজনের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনী ত্রিমাত্রিক বাহিনী হিসেবে সুপ্রতিষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ নেভাল একাডেমীতে চালু করা হয়েছে উন্নত প্রশিক্ষণ সুবিধা সম্বলিত আন্তর্জাতিক মানের সুবিশাল বঙ্গবন্ধু কমপ্লেক্স। আধুনিক এ প্রশিক্ষণ সুবিধাকে কাজে লাগিয়ে নবীন কর্মকতাদের সমুদ্রমসীমায় সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের আত্মনিয়োগ করার আহবান জানান প্রধানমন্ত্রী।এছাড়াও প্রধানমন্ত্রী নৌবাহিনীকে একটি শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নানান পরিকল্পনার কথা তুলে ধরেন।
রাষ্টপতি কুচকাওয়াজে তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপ মন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল,চট্টগ্রাম সিটি কর্পোরেশেন মেয়র আ জ ম নাছির উদ্দিন, সেনা নৌ ও বিমানবাহিনীর প্রধানগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনীর ২০১৭/এ ব্যাচের ৬১ জন মিডশীপম্যান এবং ২০১৯ /বি ব্যাচের ১১ জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার সহ মোট ৭২ জন নবীন কর্মকতা কমিশন লাভ করেন।