ইবি সংবাদদাতা।। ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৩১ শিক্ষার্থীকে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এ বছর জিনিয়াস বৃত্তি প্রদান করেছে। রবিবার (২২ ডিসেম্বর) বিজ্ঞান ভবনের ১৪০ নম্বর কক্ষে সকাল ১০ টায় এ বৃত্তিপ্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য বলেন, ‘যাকাত ধর্মীয় প্রক্রিয়ায় সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানসহ সকল ক্ষেত্রে অসহায় মানুষের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।’
উল্লেখ্য, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) যাকাতের অর্থে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সহায়তার লক্ষ্যে ২০১০ সাল থেকে জিনিয়াস বৃত্তি কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এ বছর সারা দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিক্যাল কলেজ সমূহের স্নাতক প্রথম বর্ষে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে যাদের পরিবারের পক্ষে শিক্ষার ব্যয় নির্বাহ করা সম্ভব হচ্ছে না তাদের সাহায্য করেছে প্রতিষ্ঠানটি।