আমাদেরবাংলাদেশ ডেস্ক।। সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমীন চৌধুরীর নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।
সোমবার সকালে অনুষ্ঠিত এই জানাজায় অংশ নেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ঈমান আলী, বিচারপতি, অ্যাটর্নি জেনারেলসহ আইনজীবী ও পরিবারের সদস্যরা। আজ বাদ এশা সিলেটে হযরত শাহজালাল (রঃ) এর মাজারে তার দাফন হবে।
মাহমুদূল আমীন চৌধুরী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।
রোববার (২২ ডিসেম্বর) বিকেলে ধানমন্ডির নিজ বাড়িতে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর মাহমুদুল আমীন চৌধুরী এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ২০০১ সালের ১ মার্চ থেকে ২০০২ সালের ১৭ জুন পর্যন্ত তিনি প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন।