ইবির নতুন ছাত্র উপদেষ্টা ড. সাইদুর
- প্রকাশের সয়ম :
সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯
-
১৪৪
বার দেখা হয়েছে

ইবি সংবাদদাতা।। ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. সাইদুর রহমান নতুন ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন।
সোমবার (২৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী তাঁকে উক্ত পদে নিয়োগ দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
রেজিস্ট্রার সূত্রে জানা যায়, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন’র মেয়াদ গত ১৮ ডিসেম্বর শেষ হওয়ায় ২৩ ডিসেম্বর হতে আগামী এক বছরের জন্য ড. সাইদুর রহমানকে ছাত্র উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
আমাদেরবাংলাদেশ.কম/রিফাত
Please Share This Post in Your Social Media