ভোলা সংবাদদাতা।। ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ ও আহাম্মদপুর ইউনিয়নে দীর্ঘ নয় বছর পর আগামীকাল সোমবার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়ছ। কদ্র কদ্র পাঠানা হয়ছ নির্বাচনী সরাঞ্জাম। আজ রাবববার দুপুর চরফ্যাশন উপজলা নির্বাচন অফিস থক প্রিজাইডিং ও সহকারি প্রিজাইডিং অফিসারদের কাছে নির্বাচনী মালামাল বুঝিয়ে দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।
এসময় তিনি জানান, চরফ্যাশনর নুরাবাদ ও আহম্মদপুর ইউনিয়নর নির্বাচনী সকল প্রস্তুতি সম্পন করা হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দুই ইউনিয়নের ১৮টি কেদ্রে ভোট গ্রহন চলবে। ইতোমাধ্যে কেন্দ্রগুলোতে নির্বাচনী ব্যালট পেপার, বাক্সসহ সকল ধরণের মালামাল পাঠানো হয়েছে।
দুই ইউনিয়নে ৭ চেয়ারম্যান প্রার্থীসহ, সংরক্ষিত মহিলা আসন ও সাধারণ সদস্য পদ মাট ৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছে। এদের মধ্যে নুরাবাদ ইউনিয়ন চেয়ারম্যান পদ প্রতিদ্বদ্ধীতা করব আওয়ামী লীগ মনানীত একজন ও স্বতন্ত্র ৩জন।
আহম্মদপুর ইউনিয়ন চেয়ারম্যান পদ প্রতিদ্বন্ধীতা করব আওয়ামী লীগ মনোনীত এক জন ও স্বতন্ত্র দুই জন প্রার্থী।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে দুইটি ইউনিয়ন চার স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর মধ্যে পুলিশ ৪’শ জন, র্যাব ৪০ জন, বিজিবি দুই প্লাটুন, আনসার সদস্য ৩৮০জন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ১২জন ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২জন নিয়োজিত থাকবে। নির্বাচনী সহিংসতা এড়াতে মাঠে পুলিশের মোবাইল টিম ও ভ্রাম্যমাণ আদালত কাজ করবে বলেও জানান নির্বাহী কর্মকর্তা।
উল্লখ্য, সীমানা বিরোধের জের ধরে দীর্ঘ নয় বছর ধরে এ দুইটি ইউনিয়ন নির্বাচন বন্ধ ছিলো। আগামীকাল এই দুই ইউনিয়নে মোট ৩০ হাজার ২৭২ জন ভোটার তাদর ভোটাধিকার প্রয়োগ করবে।