ইবি সংবাদদাতা।। চতুর্থ বারের মত বর্তমান সরকারের দায়িত্ব গ্রহনের ১ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বঙ্গবন্ধু পরিষদ।
মঙ্গলবার (৭ জানুয়ারী) বিকেল সাড়ে ৩ টায় ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের শিক্ষক লাউঞ্জে সাংবাদিকদের সাথে এক সংবাদ সম্মেলনে নবগঠিত কমিটি এই শুভেচ্ছা জানায়।
এসময় পরিষদের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন, অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন।
এছাড়াও জীববিজ্ঞান অনুষদের ডীন আনোয়ারুল হক স্বপন, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক শফিকুল ইসলাম, কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মীর মোর্শেদুর রহমান, বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিক ও পরিষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় বর্তমান সরকার দায়িত্ব গ্রহনের ১ বর্ষপূর্তিতে নবগঠিত এ কমিটি প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জনান। পাশাপাশি শেখ হাসিনার নেতৃত্বে চতুর্থ বারের মত বাংলাদেশ আওয়ামীলীগ ক্ষমতা আসা, দূর্নীতিমুক্ত সমাজ গঠন ও সুশাসন প্রতিষ্ঠায় তার বিভিন্ন সাফল্য তুলে ধরেন।
এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে ‘মুজিব বর্ষ’ পালনের ঘোষণা দেন ও এ বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলেও জানান তারা।
পরে সুষ্ঠুভাবে এসব কর্মসূচি পালনে সকলের সহযোগীতা কামনা করেন নতুন এ কমিটি। সম্মেলনে নব গঠিত কমিটি শীঘ্রই পূর্ণাঙ্গ করে প্রকাশ করা হবে বলে জানান নেতারা।
এর আগে গত ৩১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু পরিষদের নতুন এ কমিটির অনুমোদন দেন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. এস এ মালেক। এতে আইসিটি বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমানকে সভাপতি ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরফিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কার্যক্রম শুরু করে তারা।