ঝিনাইদহে ভিটামিন -এ প্লাস ক্যাম্পেইনে ওরিয়েন্টেশন কর্মশালা
- প্রকাশের সয়ম :
মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২০
-
১৭৭
বার দেখা হয়েছে

ঝিনাইদহ সংবাদদাতা।। ঝিনাইদহে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহ সিভিল সার্জন ডা: সেলিনা বেগম সাংবাদিকদের বলেন, ১১ জানুয়ারি জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের অনুষ্ঠিত হবে। জেলার ৬ উপজেলায় ৬ মাস হতে ১১ মাস বয়সী ২৫ হাজার ৫’শ ১৯ ও ১২ মাস হতে ৫৯ মাস বয়সী ১ লাখ ৯৮ হাজার ৮’শ২৮ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর পর কোন পার্শপ্রতিক্রিয়া হয় না ।
এসময় সিভিল সার্জন ডা: সেলিনা বেগম, ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, সাধারন সম্পাদক এ্যাড. শেখ সেলিম, ঝিনাইদহ জেলা রিপোটার্স ইউনিটের সভাপতি মীর জিল্লুর রহমান,সম্পাদক শহিদুল এনাম পল্লব, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ, সিভিল সার্জন অফিসের ইপিআই সুপারিটেনডেন্ট আশরাফুজ্জামানসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইন পএিকার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media