কাউখালী সংবাদদাতা।। বাংলাদেশ শিশু একাডেমীর আয়োজনে পিরোজপুরের কাউখালী উপজেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতা-২০২০ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বালক বিদ্যালয় হলরুমে দুই দিন ব্যাপী জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতার বিভিন্ন গ্রুপের বিজয়ীদের মাঝে সনদ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম শাহজাহান, সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ড, শিক্ষা অফিসার আব্দুল হাকিম, মডেল স্কুলের প্রধান শিক্ষক সুব্রত রায় প্রমুখ।
আ/রিফাত