ইবির ধর্মতত্ত্ব অনুষদের নতুন ডিন ড. সোলায়মান
- প্রকাশের সয়ম :
বুধবার, ৮ জানুয়ারি, ২০২০
-
১৬১
বার দেখা হয়েছে

ইবি সংবাদদাতা।। ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সোলায়মান। আগামী দুই বছরের জন্য তিনি এ দায়িত্ব পেয়েছেন।
বুধবার দুপুর ১ টায় অনুষদ ভবনে অনুষদীয় ডিনের কার্যালয়ে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে এ দায়িত্ব গ্রহণ করেন তিনি।
এসময় সদ্য সাবেক ডিন অধ্যাপক ড. আ ফ ম আকবর হোসাইনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নাসিম বানু, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. নজিবুল হক, ধর্মতত্ত্ব অনুষদের সাবেক ডিনরা।
এছাড়াও আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. এম এ এয়াকুব আলী, দাওয়া এন্ড ইসলামিক স্ট্যাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. শহীদ মোহাম্মদ রেজওয়ান, হাদিস এন্ড ইসলামিক স্ট্যাডিজ বিভাগেরর সভাপতি অধ্যাপক ড. আশরাফুল আলম সহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আ ফ ম আকবর হোসাইনের ডিন হিসেবে মেয়াদ শেষ হওয়ায় আগামী দুই বছরের জন্য তাঁর স্থলাভিষিক্ত হন অধ্যাপক ড. মুহাম্মদ সোলায়মান।
আ/রিফাত
Please Share This Post in Your Social Media