বশেফমুবিপ্রবির বিজ্ঞান অনুষদের প্রথম ডিন অধ্যাপক ড. সুশান্ত কুমার ভট্টাচার্য
- প্রকাশের সয়ম :
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২০
-
১৩৪
বার দেখা হয়েছে

বশেফমুবিপ্রবি সংবাদদাতা।। জামালপুরে অবস্থিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর বিজ্ঞান অনুষদের প্রথম ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. সুশান্ত কুমার ভট্টাচার্য। বশেফমুবিপ্রবি’র বিশ্ববিদ্যালয় আইনের ২৩(৫)নং ধারা অনুযায়ী প্রফেসর ড. সুশান্ত কুমার ভট্টাচার্য, অধ্যাপক, গণিত বিভাগ-কে বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার খন্দকার হামিদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়।
ড. সুশান্ত কুমার ভট্টাচার্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে অধ্যাপনা থেকে অবসর উত্তর ছুটিতে(পি.আর.এল) ছুটিতে গেছেন । এর আগেও তিনি দেশ ও বিদেশে সফলতার সাথে শিক্ষকতা করেছেন। বর্তমানে তিনি বশেফমুবিপ্রবি’র গণিত বিভাগের অধ্যাপনার পাশাপাশি বিভিন্ন অনুষদ ও বিভাগের মধ্যে কো-অর্ডিনেটর হিসেবেও দায়িত্ব পালন করছেন।
নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. সুশান্ত কুমার ভট্টাচার্য দৈনিক আমাদের বাংলাদেশকে বলেন- “নতুন এই বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদকে ফ্যাকাল্টি মেম্বারদের সহযোগিতা নিয়ে দ্রুত সাজানোর চেষ্টা করবেন। ডিনের দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।”
Please Share This Post in Your Social Media