কুবির ১ম সমাবর্তন আয়োজনে সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
- প্রকাশের সয়ম :
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২০
-
১৯৭
বার দেখা হয়েছে

কুবি সংবাদদাতা।। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তন আয়োজনের লক্ষ্যে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভা শুরু করেন এবং সমাবর্তন সুষ্ঠুভাবে আয়োজন করার লক্ষ্যে সকলের নিকট মতামত চান।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও ১ম সমাবর্তন কেন্দ্রীয় কমিটির সদস্য-সচিব প্রফেসর ড. মোঃ আবু তাহের সভাপতির অনুমতি নিয়ে সমাবর্তন আয়োজনের সকল বিষয় সভায় উপস্থাপন করেন। এরপর সভায় উপস্থিত সকলে সমাবর্তন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়ে মতামত প্রদান করেন।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফাইজার মোহাম্মদ ফারাবী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজিম-ঊল-আহসান, এনএসআইয়ের উপ-পরিচালক জাফর ইকবাল, সিভিল সার্জন মোঃ মুজিবুর রহমান, ডিজিএফআইয়ের সহকারী পরিচালক মোঃ আবদুস সায়েমসহ উচ্চ পদস্থ কর্মকর্তগণ উপস্থিত ছিলেন।
সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সবাইকে নিয়ে সমাবর্তন আয়োজনের স্থান (কেন্দ্রীয় খেলার মাঠ) পরিদর্শন করেন।
Please Share This Post in Your Social Media