
ইবি সংবাদদাতা।। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ উপলক্ষে বছরব্যাপী
নানা কর্মসূচী গ্রহণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বঙ্গবন্ধু পরিষদ।
গত ১২ জানুয়ারি ইবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী পরিষদের এক সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
বুধবার (১৫ জানুয়ারী) পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবুল আরেফিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
জন্মশতবার্ষিকীর কর্মসূচীর মধ্যে রয়েছে- টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, ১৭ মার্চে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকীর কর্মসূচী পালন, মুজিব বর্ষে বিশেষ স্যুভেনির প্রকাশ ও জাতীয় দিবসসমূহ যথাযথভাবে পালন করা।
সভায় কর্মসূচী পালনে দুটি কমটি গঠন করা হয়েছে। তন্মধ্যে টুঙ্গিপাড়া সফর বাস্তবায়নের জন্য অধ্যাপক ড. আনােয়ার হােসেকে আহ্বায়ক করে সাত সদস্য বিশিষ্ট কমিটি করা করা হয়েছে।
কমিটর অন্য সদস্যরা হলেন অধ্যাপক ড. আনােয়ারুল হক স্বপন, অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, ড. মুর্শিদ আলম, শামসুল ইসলাম জোহা, আব্দুর রশিদ বকুল ও রশিদুজ্জামান টুটুল।
স্যুভেনির প্রকানার জন্য গঠিত কমিটিতে অধ্যাপক ড. শাহজাহান মন্ডল কে আহবায়ক করা হয়েছে। এ কমিটির অন্য সদস্যরা হলেন, অধ্যাপক ড. আলমগীর হােসেন ভূঁইয়া, ড. তপন রায়, ড. শিপন মিয়া, ড. আমানুর আমান, দেওয়ান টিপু সুলতান ও পিন্টু লাল দত্ত।
এছাড়াও সভায় নবগঠিত ১০১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির পরিচিতি ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলােচনায় বিভিন্ন দাবি-দাওয়া সমুহ পর্যালােচনা সাপেক্ষে প্রশাসনের নিকট পেশ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
আ/রিফাত