চরফ্যাসনে কোস্ট গার্ডের অভিযানে জাটকাসহ ৬ লক্ষ মিটার কারেন্ট জাল আটক
- প্রকাশের সয়ম :
শনিবার, ১৮ জানুয়ারি, ২০২০
-
১৪৩
বার দেখা হয়েছে

চরফ্যাসন(ভোলা)সংবাদদাতা।। জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে ভোলার চরফ্যাসন উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনারের নির্দেশে বাংলাদেশ কোষ্ট গার্ড দক্ষিণ জোন চর-মানিকা কন্টিনজেন্ট কমান্ডার মো.আলগীর হোসেন এর নেতৃত্বে কোষ্টগার্ড বাহিনীর একটি দল(১৭জানুয়ারি) শুক্রবার রাত ১টার সময় তেঁতুলিয়া নদীতে আকস্মিক অভিযান চালিয়ে ৬লাখ মিটার কারেন্ট জাল,৩টি কেরিন ট্রলারসহ ১২০ কেজি জাটকা ইলিশ আটক করেছেন।
(১৮জানুয়ারি) শনিবার সকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিনের আদেশে আটককৃত জাটকা গুলো চর কচ্ছপিয়া কোষ্ট গার্ডের অফিসের সমনে এতিম খানা, মাদ্রাসা ও গরিব দুস্থ পরিবারদের মধ্যে বিতরণ করেন ও জাল গুলা কোষ্টগার্ড অফিসের সামনে আগুনে পুড়িয়ে দেন।
বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন আউটপোস্ট চরমানিকা কন্টিনজেন্ট কমান্ডার মোঃ আলমগীর হোসেন ও উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা ফোরকান আহম্মেদ।এবং ৩টি কেরিন ট্রলারটি মৎস্য কর্মকর্তার হেফাজতে রাখা হয়েছে বলে বাংলাদেশ কোষ্টগার্ড দক্ষিণ জোন আউটপোস্ট চর-মানিকা ষ্টেশন কন্টিনজেন্ট কমান্ডার মোঃ আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য জাটকা সংরক্ষণ অভিযান গত ১ নভেম্বর থেকে শুরু হয়েছে, এ অভিযান চলবে ৩১ জুন পর্যন্ত চলবে, এ সময় জাটকা ধরা, পরিবহন, বিক্রি, মজুদ ও বাজারজাত করা নিষিদ্ধ। মোঃ তৈয়্যবুর রহমান
আ/রিফাত
Please Share This Post in Your Social Media