“বিওয়াইএলসি’র সিগনেচার দুটি লিডারশীপ প্রোগ্রামের গ্র্যাজুয়েশন সেরিমনি অনুষ্ঠিত।
- প্রকাশের সয়ম :
রবিবার, ১৯ জানুয়ারি, ২০২০
-
১৪১
বার দেখা হয়েছে

জবি সংবাদদাতা।। বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টার (বিওয়াইএলসি) এর বিল্ডিং ব্রিজেস থ্রু লিডারশীপ ট্রেনিং (বিবিএলটি) এর ২১ এবং ২৩ তম ব্যাচ এবং বিল্ডিং ব্রিজেস থ্রু লিডারশীপ ট্রেনিং জুনিয়র (বিবিএলটিজে) এর ১৩ ও ১৫ তম ব্যাচ এর গ্র্যাজুয়েশন সেরিমনি গত ১৭ই জানুয়ারি রাজধানীর লেকশোর হোটেলে অনুষ্ঠিত হয়। এই লিডারশীপ প্রোগ্রাম গুলোর অর্থায়ন নেদারল্যান্ডস দূতাবাস থেকে করা হয়।
এ বছর ইংরেজী মাধ্যম, বাংলা মাধ্যম ও মাদ্রাসা থেকে নির্বাচিত মোট ১৭৪ জন শিক্ষার্থী ১০ সপ্তাহ এবং ৬ সপ্তাহ ব্যাপী বিবিএলটি ও বিবিএলটি জুনিয়র প্রোগ্রামের মাধ্যমে বিওয়াইএলসি থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছে। বিবিএলটি ও বিবিএলটি জুনিয়র এর জন্য নির্বাচিত শিক্ষার্থীরা দীর্ঘ সময় ধরে নেতৃত্বের তাত্ত্বিক এবং ব্যবহারিক ধারণাগুলি সম্পর্কে কঠোর প্রশিক্ষণের মধ্য দিয়ে তাদের গ্র্যাজুয়েশন সম্পন্ন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডস এর রাষ্ট্রদূত হ্যারি ভারওয়েজ বলেন, “দেশের তরুণসমাজ তাদের পূর্ণ সম্ভাবনা অনুধাবন করার জন্য এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে একত্রে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য যুবসমাজকে প্রস্তুত করে সামাজিক উন্নয়ন মূলক বিভিন্ন কর্মসূচিতে অন্তর্ভুক্তি নিশ্চিত করতে এবং তাদের প্রস্তুত করার জন্য যে প্রচেষ্টা করা হচ্ছে তার জন্য আমি বিওয়াইএলসি পরিবারকে অভিনন্দন জানাতে চাই।”
বিওয়াইএলসি’র প্রতিষ্ঠাতা ও সভাপতি ইজাজ আহমেদ বলেন, “নেতৃত্ব হলো একটি সম্প্রদায় বা দেশের যেসব চ্যালেঞ্জ রয়েছে সেগুলোর মোকাবেলায় সবাইকে নিয়ে কাজ করা। আমি আশা করি, বিওয়াইএলসি’র প্রশিক্ষণ আমাদের সমাজের উন্নয়নের জন্য গ্র্যাজুয়েটদের আজীবন নেতৃত্ব চর্চায় অনুপ্রাণিত করবে “
বিগত এক দশকে, বিওয়াইএলসি প্রধান আটটি প্রোগ্রামের মাধ্যমে প্রায় ৫০ হাজারেরও বেশি শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়েছে। ২০০৯ সাল থেকে বিওয়াইএলসি বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে তরুণদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, নেতৃত্ব প্রশিক্ষণ, সমবেদনা ও সহনশীলতা, মূল্যবোধ জাগ্রত করা এবং তাদেরকে চাকরি ও উদ্যোক্তা হওয়ার জন্য বিভিন্ন ভাবে সহয়তা করে চলেছে। এটির মাধ্যমে সংগঠনটি তরুণদের বাংলাদেশের সরকারী, বেসরকারী এবং বেসামরিক খাতে ইতিবাচক ভূমিকা পালন করতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
আ/রিফাত/সৈাদিপ
Please Share This Post in Your Social Media