ঝালকাঠিতে বিয়েবাড়ির খাবার খেয়ে শতাদিক লোক হাসপাতালে
- প্রকাশের সয়ম :
সোমবার, ২০ জানুয়ারি, ২০২০
-
১৫০
বার দেখা হয়েছে

ঝালকাঠি সংবাদদাতা।। ঝালকাঠির নলছিটিতে বিয়ে বাড়ির অনুষ্ঠানের খাবার খেয়ে শতাধিক লোক অসুস্থ হয়ে পড়েছে। রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার প্রতাপ গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাদের ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অসুস্থদের স্বজনরা জানায়, রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে প্রতাপ গ্রামে ব্যবসায়ী নজরুল ইসলামের বাড়িতে বৌভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আমন্ত্রিত অতিথি ছিলেন প্রায় ৩০০ জন। দুপুরে খাবার খেয়ে সকলেই অসুস্থ হয়ে পড়েনে। বিকেল থেকে তারা ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি হয়। প্রত্যেকেরই বমি ও পাতলা পায়খানা হচ্ছে। অনেকে বমি করতে করতে জ্ঞান হারিয়ে ফেলেছেন। এ যেন বিয়ে খাওয়ানো নয়, মনে হল যেন বিষ খেলাম গুরুতর অসুস্থ রোগীর স্বজনরা।
বরের বোন সারমিন আক্তার জানান, তাদের পরিবারের সকলেই খাবার খেয়ে অসুস্থ হয়েছে। খাবার রান্নায় কোন সমস্যা হওয়ায়, সকলের এই অবস্থা হয়েছে। তবে বর নজরুল ও তাঁর স্ত্রী খাবার না খাওয়ায় সুস্থ আছেন।
ঝালকাঠি সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সিয়াম আহসান জানান, খাদ্যে বিষক্রিয়ার কারনে শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছে। তাদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। অনেকের অবস্থা গুরুতর। তাদের সার্বক্ষণিক পর্যবেক্ষনে রাখা হয়েছে।
আ/রিফাত
Please Share This Post in Your Social Media